আজ কাশ্মীর ইস্যুতে জাতিসংঘ কি ঘুমাচ্ছে? শহীদ আফ্রিদি


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ রোববার রাজ্যসভায় পাস হয়েছে কাশ্মীর পুনর্গঠন বিল। একদিন পরই জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি ভূস্বর্গ থেকে আর্টিক্যাল ৩৭০ প্রত্যাহার করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় তারা। সেই বিল পাস হওয়ার পরই জাতিসংঘের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি।

বৈশ্বিক এই প্রতিষ্ঠানটির প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। টুইটারে আফ্রিদি লিখেছেন, জাতিসংঘের নিয়ম অনুযায়ী কাশ্মীরিদের তাদের অধিকার পাওয়া উচিত। “জাতিসংঘের আইন অনুযায়ী কাশ্মীরিদের অবশ্যই তাদের অধিকার দিতে হবে।

আমাদের সবার মতো তাদেরকে স্বাধনীতার অধিকার দিতে হবে। জাতিসংঘ কেন গঠন করা হয়েছে? কেন তারা ঘুমাচ্ছে? কাশ্মীরে মানবতার বিরুদ্ধে যে আগ্রাসন ও অপরাধ ঘটছে সেসবে দৃষ্টি দেওয়া উচিত।” এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

এই প্রথম নয়, কাশ্মীর ইস্যুতে এর আগেও মুখ খুলেছেন আফ্রিদি। কিছুদিন আগেই লন্ডনে পড়ুয়াদের সঙ্গে এক আলোচনা সভায় আফ্রিদি বলেছিলেন, পাকিস্তান কাশ্মীর চায় না। ভারতকেও কাশ্মীর দিও না। কাশ্মীরকে স্বাধীন হতে দাও। মনুষ্যত্ব বেঁচে থাকুক। মানুষ যাতে না মরে।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *