প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: নি’ষিদ্ধ সময়ে বাংলাদেশের জলসীমায় এসে পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমারের জেলেরা ইলিশ শিকার করছেন বলে অ;ভিযোগ করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। এ ঘটনায় গভীর উদ্বে’গ প্রকাশ করে নি’ন্দা ও প্রতিবাদও জানিয়েছেন তারা।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অ’ভিযোগ করেন সংগঠনটির আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব ও সদস্য সচিব মো. আবদুর রহিম। বিবৃতিতে তারা বলেন, ইলিশ আহরণে সরকারের কঠোর নি’ষেধা’জ্ঞা অমান্য করে
পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জলসীমায় অনধিকার প্রবেশ করে ইলিশ মাছ শিকার করছে। এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। নতজানু পররাষ্ট্রনীতির কারণেই এ ধরনের অনাকাঙ্ক্ষিত কার্যক্রমের বিরু’দ্ধে সরকার যথাযথ ব্যবস্থা নিতে ব্য’র্থ হচ্ছে বলে মন্তব্য করেন তারা।
বিবৃতিতে তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি চর’ম অব’জ্ঞার কারণেই বর্তমান সরকার দেশের স্বার্থবিরোধী সব কার্যক্রমের বি’রুদ্ধে রুখে দাঁড়াতে পারছে না। অবিলম্বে বাংলাদেশের জলসীমায় পার্শ্ববর্তী দেশ থেকে আসা জেলেদের ইলিশ ধরা অ’ভিযান বন্ধের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।
