আবার আসছে –
একাত্তরের ষোলই ডিসেম্বর,
মহান বিজয় দিবস ।
যেদিন বাংলার মানুষ
বিদ্রোহ করেছিল,
রক্ত দিয়ে কিনে এনেছিলো
এই মহান বিজয় দিবস ।
ছিনিয়ে এনেছিল এই স্বাধীনতা ।
সূর্যোদয়ের সাথে সাথে,
মহান উদ্দোম আয়োজনে,
শহর থেকে গ্রামান্তরে,
পালিত হবে মহান বিজয় দিবস ।
ঐদিন দেখা যাবে –
শহরে বন্দরে আলোক সজ্জা,
সেমিনার, আলোচনা সভা,
কেউবা করে নাটক, সঙ্গীতানুষ্ঠান,
কেউবা করে খেলাধূলার আয়োজন,
কেউবা করে কবিতা বা ছড়া পাঠের আসর,
কেউবা করে ফুলের তোড়া নিয়ে –
শহীদ মিনারে শহীদানদের স্মৃতি চারণ।
কেউ প্রকাশ করে বুলেটিন সংকলন,
রেডিও টিভি প্রচার করে বিশেষ অনুষ্ঠান,
সংবাদপত্র তুলে ধরে দিনটির তাৎপর্য ।
অনেক বিজয় দিবস এসেছিলো –
আমাদের দ্বারপ্রান্তে,
চলে গিয়েছে,
আবারও আসবে,
চলেও যাবে,
তারপর ভুলে যায় ওই দিনের তাৎপর্য,
ভুলে যাই আমরা সবাই ।
১৯৮৬ সাল
