আমার নিরাশা – ফিরুজা হোসেইন


আমাকে নিরাশ করে সেই ব্যক্তিবৃন্দ
যাদের আকাশ ছোঁয়া সততা
আজ অন্যায়, অবিচার আকন্ঠ নিমজ্জিত,
আমাকে নিরাশ করে সেই রাজনীতি বৃন্দ
যারা সাধারন জনতার ভোটে নির্বাচিত হয়ে
রেখেছে তাদেরই-কণ্ঠ দাবিয়ে,
আমাকে নিরাশ করে সেই শিক্ষকবৃন্দ
যারা পূর্বের মহান শিক্ষকতার পরিবর্তে
বেছে নিয়েছে রাতারাতি পুঁজি অর্জনের কোচিং মাধ্যমকে,
আমাকে নিরাশ করে সেই সাংবাদিকবৃন্দ
যারা নিরপেক্ষতার স্থলে বেছে নিয়েছে নিজ দলীয় স্বার্থ,
আমাকে নিরাশ করে সেই বিচারকবৃন্দ
যারা বিচারের নামে অবিচারকে দিচ্ছে প্রাধান্য,
আমাকে নিরাশ করে সেই ব্যবসায়ীবৃন্দ
যারা অসৎ উপায়ে মুনাফা অর্জনে
সাধারণ জনতার জান ও মাল নিয়ে খেলছে অহরহ,
আমাকে আরো নিরাশ করে সেই ভাই-বোনবৃন্দ
যারা ভালবাসার মাপকাঠি করে অর্থের বিনিময়ে,
আমাকে সর্বাধিক নিরাশ করে সেই সন্তান ও মাতা-পিতাবৃন্দ
যখন দেখি তাদের নিঃস্বার্থ ভালবাসা ও স্নেহ মমতার পরাজয় ঘটে
এই পৃথিবীর সম্পদ ঐশ্বর্য ও প্রাচুর্যের জন্য।

রচডেল, ইংল্যান্ড।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *