আমিরাতে দুর্ঘটনায় বাংলাদেশি নিহত


শারজা: সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সোলাইমান (২৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় ঈদের ছুটিতে শারজাহ থেকে আল আইন যাওয়ার পথে রাস আল খাইমাহ রোডে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে। দেশে ফেরতের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

জানা গেছে, নিহত মোহাম্মদ সোলাইমান চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর মুহুরীহাট বটতলের আবদুল হাফেজের ছেলে। এ বিষয়ে দুবাই কনস্যুলেটের লেবার কনসাল এএসএম জাকির হোসেন বলেন, দুর্ঘটনায় বাংলাদেশি নিহতের খবর শুনেছি। আমরা আরো খোঁজ-খবর নিচ্ছি।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *