আমেরিকা হতে যাচ্ছে করোনাভাইরাসের পরবর্তী আঁতুড়ঘর


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম আন্তর্জাতিক নিউজ ডেস্ক :: মহামারী করোনাভাইরাসের পরবর্তী বৈশ্বিক উৎসভূমি হতে যাচ্ছে আমেরিকা।

মঙ্গলবার (২৪ মার্চ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন দাবি করেছে। খবর রয়টার্সের।

জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, আমেরিকায় সংক্রমণ ব্যাপকহারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৮৫ শতাংশ ইউরোপ ও আমেরিকার। এর মধ্যে ৪০ শতাংশই আমেরিকান।

আমেরিকা প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাসের নতুন কেন্দ্রভূমি হতে যাচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমেরিকায় আমরা ব্যাপক সংক্রমণ দেখতে পাচ্ছি, এটি দিন দিন বাড়ছে। কাজেই দেশটিতে সেই আশঙ্কা রয়েছেই।

মিলানের ইউনিক্রেডিট ব্যাংকের অর্থনীতিবিদ ইডোয়ার্ডো ক্যাম্পানেলা বলেন, বৈশ্বিক স্বাস্থ্য সংকট দ্রুতই বৈশ্বিক মন্দার দিকে এগিয়ে যাচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *