প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: বাংলাদেশে ইসলামী আন্দোলনে নেতা কর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সভার আয়োজন করেছে নিরাপদ বাংলাদেশ চাই (নিবাচা) ইউকে শাখা। ৭ই জুন স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এ নিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মুসলিম খানের সভাপতিত্বে ও মাজেদুল ইসলাম খানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ঐক্য ফ্রন্ট ইউকে’র সেক্রেটারী সাইফুর রহমান পারভেজ, অনলাইন একটিভিস্ট ফোরাম ইউকে’র সভাপতি সাবেক ছাত্র নেতা জয়নাল আবেদীন, অনলাইন একটিভিস্ট ফোরাম ইউকে’র সেক্রেটারী দিলোয়ার হোসাইন, ইউনির্ভারসেল ভয়েস ফর হিউম্যান রাইটস’র সেক্রেটারী শাহান বিন নিজাম, সাবেক ছাত্র নেতা জাকির হোসেন মিল্লাত,
মানবাধিকার সংগঠন জাস্টিস ফর ভিকটিম’র সেক্রেটারী সাবেক ছাত্র নেতা লায়েক আহমদ, জাস্টিস ফর ভিকটিম’র সহ সভাপতি সৈয়দ মোজাক্কির আহমদ, নিবাচা’র উপদেষ্টা মোঃ আবুল কালাম, নিবাচা’র সহ সভাপতি আলী হোসেন, নিবাচা’র প্রোগ্রাম সমন্বয় কারী মানবাধিকার কর্মী মোঃ তাহমিদ হোসাইন খান, জাস্টিস ফর ভিকটিম’র রিসার্চ সেক্রেটারী জালাল আহমদ জিলানী, ইআরআই’র অফিস সেক্রেটারী মোঃ আবু জাফর আব্দুল্লাহ, নিবাচা’র সহ সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, মানবাধিকার কর্মী আরিফ আহমদ, মোঃ মাহবুবুর রহমান, মোঃ ইমরান আহমদ, শেখ খুরশীদ আলম, সফীকুল আলম,মাসুকে এলাহি, আব্দুল হক বাতিন ও বিএনপি এবং জামায়াতের নেতারা। এছাড়া আর উপস্তিত ছিলেন যুব দল নেতা মির্জা আবুল হোসেন, মিফতাহ উদ্দিন, যুব মহিলা দলের নেত্রী ফারিহা আক্তার সুমি, রুবি আক্তার, মানবাধিকার কর্মী আব্দুল কাদের জিলানী, জিহাদুল ইসলাম, আব্দুল বাছিত, নজরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি
