আসলো বোশেখ – সামছুদ্দোহা ফজল সিদ্দিকী


আসলো বোশেখ আবার ঘুরে বাংলা মায়ের কোলে
নববর্ষের খুশিতে সোনার বাংলা দোলে।
বারেবারে আসে বোশেখ সোনার এ বাংলায়
নব বধূর সাজে আসে সবার ঠিকানায়।

রাঙা আকাশ রাঙা বাতাস রাঙা পৃথিবী
কত সুন্দর লাগে যে বাংলার এ ছবি।
গাছে ধরে আম জাম মাঠে সোনা ধান
চাষী ভাই ধান কাটে ধরে নতুন গান।

মন আনন্দে কিষাণ তুলে ঘরে নতুন ধান
মাঝি ভাই নৌকা ভাসায় ধরে মধুর গান।
ধানের রংয়ে শ্যামল ছায়ায় ঢেউ খেলে যায় মনে
মন বলে আয় যাই ছুটে যাই প্রকৃতিরই সনে।

বোশেখ আসে নানা সাজে সোনার এ বাংলায়
নতুন করে সাজো সবে সবারে জানায়।
নববর্ষে ঘরে ঘরে পান্তা-ইলিশ খাওয়ার পড়ে ধুম
মন আনন্দে তাই তো রাতে লাগে না যে ঘুম।
নববর্ষ করি পালন আমরা সবাই মিলে
প্রভু তোমায় হাজার শোকর নতুন বছর
দিলে।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *