ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত দেড় লাখ এবং মৃত্যুর সংখ্যা ১৯ হাজার ছাড়ালো


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম ইতালি প্রতিনিধি মনিরুজ্জামান মনির ::  ঘাতকব্যাধি কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক প্রবাসী বাংলাদেশি না ফেরার দেশে চলে গেলেন।

১১ এপ্রিল ৩’ ৩০ মিনিটে ইতালির মিলানোর নিগুরদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিয়া মানিক নামে এক প্রবাসী বাংলাদেশি মৃত্যু বরন করেছে। ( ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।

জানা গেছে, মিয়া মানিক দীর্ঘ ৭ বছর ইতালির মিলানোর একটি এলাকায় বসবাস করছেন। তিনি মৃত্যু কালে স্ত্রী, ১ কন্যা সন্তান রেখে গেছেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জে বলে জানা গেছে।

এ নিয়ে ইতালির মিলানো এলাকায় ৬ জন, এবং রোম সিটিতে ১ জনসহ মোট ৭ জন প্রবাসী বাংলাদেশি মৃত্যু বরন করেছে।

ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত দেড় লাখ এবং মৃত্যুর সংখ্যা ১৯ হাজার ছাড়ালো

কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতালিতে দেড় লাখ ছাড়ালো এবং মৃত্যুর সংখ্যা ১৯৪৬৮ জন।
আজ ১১ এপ্রিল সর্বশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ইতালিতে আক্রান্ত হয়েছে ৪৬৯৪ জন, সুস্থ হয়েছে ২০৭৯ জন এবং মৃত্যু বরন করেছে ৬১৯ জন।
এনিয়ে ইতালিতে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৫২২৭১ জন, মোট মৃত্যু বরন করেছে ১৯৪৬৮ জন, সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৩২৫৩৪ জন। এছাড়া গুরতর অবস্থায় রয়েছে ৩৩৮১ জন।
মৃত্যুর সংখ্যা না কমার কারনে ইতালি সরকার লগডাউনের আগামী ৩ মে পর্যন্ত বৃদ্ধি করেছেন।

https://www.facebook.com/natunsomoylive/videos/2939180512829185/


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *