কত দিবস কত রজনী পার হয়ে,
ঈদ আসে গো খুশির বার্তা নিয়ে ।
যত দুঃখ যত কষ্ট থাকে তোমার প্রাণে,
মনের কালিমা মুছে ফেলো গো এই ঈদের দিনে ।
চারিদিকে বইছে বাতাস,
আনন্দ আর উল্লাসের,
সবার সাথে এক হয়ে যাই,
এই ঈদের দিনে ।
এক যাক শান্তির পায়রা –
একরাশ প্রীতি নিয়ে
পুলক জাগাবে প্রানে,
এই ঈদের দিনে ।
১৯৮৮ সাল
