একদিন হেরে যাবে করো না – জেসমিন চৌধুরী


পৃথিবীটা সুনসান, লোকজন গেল ক‌ই?
টেসকোতে গিয়ে দেখি পড়ে গেছে হৈচৈ
ট্রলি নিয়ে হেঁটে গেল, ও কি মোর প্রাণস‌ই?
তুই নিলি, আমি তবে কোন প্রাণে পিছে র‌ই?
ট্রলি ভরে পাস্তা, হ্যান্ড‌‌ওয়াশ, টিস্যু ল‌ই
ভদ্রতা কাকে বলে? আমি অত বোকা ন‌ই
মানবতা ভুলে গিয়ে আরো বেশি লোভী হ‌ই।

পৃথিবীটা সুনসান নেই কোনো কোলাহল
থেমে গেছে ঘড়িগুলো, থেমে গেছে চলাচল

ভালোবাসি, কাছে যেতে মন তবু সরে না
প্রেমিকের দল‌ও নাকি চুমমাচুমি করে না
সব নিয়ে চোর গেলো, কেউ তাকে ধরে না
ট্রাম্প বলে ‘ভ্যাকসিন মোরে দিবি, ওরে না’
আমি বলি, “এতো মরে, ট্রাম্প তবু মরে না
মড়কির বলা কেন চোখে দেখে তোরে না?
প্রাণ ভরে গালি দিয়ে মন তবু ভরে না।

কটা দিনে কী যে হলো, সবকিছু বরবাদ
করোনায় কেড়ে নিলো পুষে রাখা সব সাধ

কেউ বলে ‘কমে যাবে, বেশি করে পানি খাও’
কেউ বলে ‘কমবে না, হালখানা ছেড়ে দাও’
ছাগু বলে, ‘মরবেই, আল্লাহকে ডেকে নাও
পাপী তুমি, মহাপাপী করজোড়ে মাফ চাও’
আমি বলি ‘মিথগুলো নিয়ে তুমি দূরে যাও
পাপী আমি পাপ করে মরি যদি ভালো তাও
তুমি কেন গায়ে পড়ে এতো শলা দিতে চাও?’

দেখে নিও একদিন হেরে যাবে করো না
তার ভয়ে প্রতিদিন শতবার মরো না।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *