একাত্তরে সিলেট মুক্ত হওয়ার পিছনে ছিল জিয়াউর রহমানের অসমান্য অবদান ॥ মির্জা ফখরুল


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: ‘১৯৭১ সালে সিলেট মুক্ত হওয়ার পিছনে ছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমান্য অবদান। কিন্তু,বতর্মান গণবিরোধী সরকার মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস মুছে দিতে চায়। তারা ভবিষ্যত প্রজন্মের কাছে সম্পূর্ণভাবে একটি ভ্রান্ত মিথ্যা ইতিহাস তুলে ধরছে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৮ ডিসেম্বর) সিলেট মুক্ত দিবস উপলক্ষে সিলেট রেজিস্টারি মাঠে আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫০ বছরেও আমরা আমাদের সন্তানদের জন্য বাসযোগ্য একটি ভূমি রেখে যেতে ব্যর্থ হয়েছি। আমাদের স্বপ্ন ছিলো একটি গণতান্ত্রিক দেশ গড়ার। কিন্তু সেই স্বপ্ন ধুলিস্যাৎ করে দিয়েছে বর্তমান সরকার। দেশে আজ গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। প্রয়োজনে একাত্তর সালে যেভাবে দল-মত-ধর্ম নির্বিশেষে ঐক্যবব্ধ হয়ে পাক হানাদারবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশবাসী, ঠিক সেইভাবে যুদ্ধ করে বর্তমান অবৈধ সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। সমাবেশ সঞ্চালনা করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ শাখাওয়াত হাসান জীবন।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *