একুশ – ম আ মোশতাক


বাংলা ভাষা, মাতৃভাষা, মোদের রাষ্ট্রভাষা,

বাহান্নতে আঘাত হানে পাকিস্তানি শাসকরা ।

কেড়ে নিতে চেয়েছিলো, মোদের মাতৃভাষা ।

বাংলা ভাষা, রাষ্ট্রভাষার দাবী নিয়ে –

মিছিল করে হাজার হাজার ছাত্র জনতা ।

ঢাকার বুকে রাজধানীতে –

প্রতিবাদের ঝড় উঠে –

লাঠি, গুলি, টিয়ারগ্যাস ভয় করেনি তারা ।

মৃত্যুরে করেনি ভয়, অগ্রে ছিলো যারা,

মিছিলের উপর গুলি চালালো, ঐ বর্বর পাষাণেরা ।

প্রাণ দিল অকোতভয়, দুঃসাহসী বাঙালিরা ।

ইতিহাসের পাতায় আজও লিখা আছে –

বাংলার দামাল ছেলে রফিক, সালাম, বরকত, জব্বার ।

আজও তাদের নাম স্মরে –

প্রতিটি বাংলার ঘরে ঘরে ।

বায়ান্নর একুশে ফেব্রুয়ারি,

ঢাকার রাজপথের কালো রাস্তা –

রক্তে হয়েছিলো লাল ।

রক্ত দিয়ে লিখে ছিল,

বাংলা ভাষা, রাষ্ট্রভাষার দাবী ।

প্রাণ দিয়ে শহীদ হল –

বীর বাঙ্গালীর সন্তানেরা ।

তাদের রক্ত ছুঁয়ে শপথ নিলো –

শত মায়ের দুলালেরা ।

শপথ নিলো দৃঢ় চিত্তে –

মৃত্যুরে করিনা ভয়,

মরতে মোরা রাজি –

জীবনের এ বাজি ।

পারবিনা রুখতে কেউ

মোদের এই দাবী ।

রক্ত দিয়ে, জীবন দিয়ে,

মায়ের ভাষা, বাংলা ভাষা,

রাষ্ট্র ভাষা, পেল যে স্বীকৃতি ।

 

১৯৮৭ সাল

, , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *