এপেক্সিয়ান মনোয়ার হোসেন লাবলুর হাত ধরে মানবতার অনন্য দৃষ্টান্ত রেখে চলছেন এপেক্স ক্লাব অব গাইবান্ধা 


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম গাইবান্ধা প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন : : এপেক্স ক্লাব অব গাইবান্ধার সকল কার্যক্রম দৃষ্টিনন্দন, পরিপাটি, সুচারু ও মানবতার অনন্য দৃষ্টান্ত রেখে চলছেন। ইতিমধ্যেই এপেক্স ক্লাব অব গাইবান্ধা, গাইবান্ধা বাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে, সামাজিক সচেতনতায়, প্রচারাভিযানে, প্রাকৃতিক দূর্যোগ,বন্যা, খরা মহামারী, ঝড়,মানুষের আপদে বিপদে এগিয়ে আসায় ।
শেষ মেশ অতিসম্প্রতি  আমাদের দেশে দেখা দিয়েছে কোভিড উনিশ মারাত্মক  করোনা ভাইরাস এর প্রভাবে দেশ দেশের জনগন  যখন বিব্রত ঠিক সেই মুহুর্তে কর্মহীন, নিরন্ন,ও হতাশার জালে আবদ্ধ হয়ে পড়েছে, ঠিক সেই মুহুর্তে গাইবান্ধা জেলায় মাঠে নেমেছেন এপেক্স ক্লাব অব গাইবান্ধার একদল নিবেদিত প্রাণ মানবতার সৈনিক।
করোনা আক্রমণের শুরুতেই এপেক্স ক্লাব অব গাইবান্ধা লিফটের মাধ্যমে প্রচারাভিযান চালিয়ে শুরু করেছে  সচেতন করেছেন মানুষকে, মাক্স বিতরণ করেছে,কর্মহীন  মধ্যবিত্ত মানুষের কাছে বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রিক পৌঁছে দিয়েছেন, রান্না করা খাবার দিয়েছেন, ইফতার সরবরাহ করেছেন, ঈদ উপহার খাদ্য সামগ্রি ও পোশাক পৌঁছে দিয়েছেন ।
জানা গেছে এপেক্স ক্লাব অব গাইবান্ধা ১০ হাজার লিফলেট বিতরণ করেছে, চাল,আলু,ডাল,তেল,সাবান, লবন,চিনি ১ হাজার মানুষের কাছে পৌঁছাতে পেরেছেন,ঈদ উপহার দিয়েছেন ৫ শত পরিবারকে, নগদ টাকা দিয়েছেন ১ হাজার পরিবারকে। এপেক্স ক্লাব অব গাইবান্ধার এই অনন্য দৃষ্টান্ত রেখে চলছেন যে মানুষটির হাত ধরে তার নাম মনোয়ার হোসেন লাবলু তিনি এপেক্স ক্লাব অব গাইবান্ধার প্রেসিডেন্ট।
তাকে সবসময়ই পাশে থেকে সহযোগিতা করেছেন এ্যাডভোকেট রোকোনুজ্জান পলাশ,খায়রুজ্জামান, শামিউল ইসলাম পিপলু,গাউসুল আজম জুয়েল, স্বপন,জিম খায়রুল,ফজলুর রহমান, মির্জা হাসান,শহিদুল ইসলাম, খালেক,খুরশিদ বিন আতা খসরু,ফাতেমা বেগম,ঝর্ণা বেগম প্রমুখ।
এপেক্স ক্লাব অব গাইবান্ধার প্রেসিডেন্ট এপেক্সীয়ান মনোয়ার হোসেন লাবলুর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে গাইবান্ধার কার্যক্রম, মানুষ মানুষের জন্য এর অনন্য দৃষ্টান্ত এপেক্স ক্লাব আর গাইবান্ধাবাসী মনে রাখবে চিরদিন।
কবির ভাষায় বলতে ইচ্ছে হয়-
“একটি আলোর কণা পেলে
লক্ষ প্রদীপ জ্বলে,
একটি মানুষ, মানুষ হলে
বিশ্ব জগৎ টলে।
এপেক্সীয়ান মনোয়ার হোসেন লাবলু সেরকমই একজন আলোকিত মানুষ, উজ্জীবিত মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *