প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র পদপ্রার্থী ও জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সম্মানিত উপদেষ্টা, প্রবীণ রাজনীতিবিদ এমএ হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও জাতীয়তাবাদি দল (বিএনপি) কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী ।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন,আমি শোকাহত, শোকাহত আমরা সিলেটবাসি ।
সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ৩রা জুলাই সকাল সাড়ে ১০ টায় মারা গেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হক (৬৫) (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহির রাজিউন)।
তিনি আরও বলেন, তার এই অকাল মৃত্যুতে আমি শোকাহত। আমার/আমাদের রাজনৈতিক এই সহকর্মীর মৃত্যুতে জাতীয়তাবাদি দল বিএনপি’র যে ক্ষতি হয়েছে, তা পূরণ হবার নয়। আমরা এই শোককে শক্তিতে পরিনত করে, তাঁর রাজনৈতিক অপূরণীয় স্বপ্নগুলোকে বাস্তবায়নের চেষ্টা করবো।
বিএনপি নেতা মরহুম এম এ হকের এই চলে যাওয়া শুধু বিএনপি পরিবারের জন্য শূন্যতা নয়; জনমানুষের অধিকার আদায়ের একজন অভিবাবক হারিয়েছে সিলেটবাসি। একজন নিষ্ঠাবান নেতা হারিয়েছে বিএনপি পরিবার।
১৯৫৪ সালে বালাগঞ্জ উপজেলায় জন্ম নেয়া এই রাজনীতিক জাতীয়তাবাদি আদর্শের একজন অগ্রসৈনিক। জীবদ্ধসায় নেতৃত্বগুনে মরহুম এম এ হক সিলেট জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছিলে। সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন সিলেট মহানগর বিএনপিরও।
শুধু তুনমূল রাজনীতি নয়; তিনি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলে। গুনি এই রাজনীতিক সবশেষ জাতীয় সম্মেলনে নির্বাচিত হন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। মৃত্যুর পর্ব পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করছিলেন। জাতীয়তাবাদী আদর্শের এই পরিক্ষিত সৈনিক দলের সমর্থনে দু’বার সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
তার জীবদ্ধসায় আমরা অহিংস রাজনৈতি উজ্জ্বল দুষ্ঠান্ত দেখেছি। অধিকার আদায়ে নানা সময় রাজপথে তাঁর দৃপ্ত পদচারণায় আমরা সাহস পেয়েছি। দলের আদর্শ বাস্তবায়নের নির্ভিক এই রাজনীতিকের অকাল মৃত্যু আমাদের জন্য বড় শূন্যতায় তৈরী করেছে।
মরহুম নেতা এম এ হকের মৃত্যুর শোককে শক্তিতে পরিনত করে, জাতীয়তাবাদী দলের আদর্শ বাস্তবায়নে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তাঁর মৃত্যুতে আমি শোকাহত। শোকাহত বিএনপি পরিবার।
মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক জ্ঞাপন করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
