প্রবাস বার্তা ২৪.কম সিলেট প্রতিনিধিঃ সিলেটে মুরারিচাঁদ ইন্টারমিডিয়েট কলেজ বা সংক্ষেপে এম সি ইন্টারমেডিয়েট কলেজ যা বর্তমানে সিলেট সরকারী কলেজ নামে পরিচিত। গত ১৮ই অক্টোবর ২০১৯ নগরীর একটি অভিজাত হোটেলে সম্মেলনকক্ষে সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আনন্দগন পরিবেশে এক মিলন মেলা অনুষ্টিত হয়।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এম সি ইন্টারমেডিয়েট কলেজে যারা ১৯৮৩-৮৪ শিক্ষাবর্ষে অধ্যয়ন করেছিলেন তাদের কজন কে নিয়ে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘ ৩৪ বছর পর আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে। দল-মত-নির্বিশেষে ১৯৮৩-৮৪ ব্যাচের শিক্ষার্থীরা এই মিলন মেলায় অংশ নিয়ে সবাই পুরনো দিনের স্মৃতিচারণ করেন এবং এক আনন্দগন আড্ডায় মিলিত হন। উপস্থিত সকলেই যার যার মতো করে স্মৃতিচারণ করেন এবং ফেলে আসা পুরনো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন।
উপস্থিত সবাই একসাথে নৈশভোজে অংশ নেন এবং পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
