করোনাভাইরাসে ১৪ দেশে ৩৩০ প্রবাসীর মৃত্যু


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বের বিভিন্ন দেশে গত ৪৮ ঘণ্টায় আরও ৭ জন বাংলাদেশের নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৪ জন যুক্তরাষ্ট্রে, দুজন কুয়েতে এবং একজন মারা গেছেন কানাডায়।

এ নিয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১৯৮ জন, কানাডায় ৭ জন আর কুয়েতে ৩ জন বাংলাদেশি করোনাভাইরাসের সংক্রমণে মারা গেলেন।

আজ রোববার প্রবাসী বাংলাদেশি ও কূটনৈতিক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

তবে ওই দুই দেশে বাংলাদেশ মিশন ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশ দুটির স্বাস্থ্য দপ্তরগুলো এখন পর্যন্ত কোন দেশের কত নাগরিক আক্রান্ত সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয় না। ফলে সঠিক সংখ্যা জানাটা দুরূহ।

তবে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত সিঙ্গাপুরে সবচেয়ে বেশি বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের সংখ্যা প্রায় পাঁচ হাজারের মতো। সিঙ্গাপুরের পর সবচেয়ে বেশি আক্রান্তের খবর পাওয়া গেছে কাতারে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় এক হাজার।

এ ছাড়া কুয়েতে ১৬০ জন, সৌদি আরবে ১০০ জন ও সংযুক্ত আরব আমিরাতে ৬০ জন আক্রান্ত বলে খবর পাওয়া গেছে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *