করোনার পেছনে হাত রয়েছে বিল গেটসের


প্রাণঘাতী করোনা ভাইরাসের পেছনে বিল গেটসের হাত রয়েছে বলে একদল মার্কিনী বিশ্বাস করেন। এমনকি তিনি ভ্যাকসিনের মধ্যে ট্র্যাকিং ডিভাইস দিচ্ছেন বলেও খবর ছড়িয়েছে। তবে বিল গেটস এসব তথ্য অবিশ্বাস্য বলে উড়িয়ে দিয়েছেন।

অন্যদিকে, মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক ‘ফক্স নিউজ’ এর ৫০ শতাংশ দর্শকই এতে সম্মতি দিয়েছেন। যদিও এমএসএনবিসি নামের টেলিভিশন নেটওয়ার্কের ৬১ শতাংশ দর্শকই মনে করেন, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এ বিষয়ে বিল গেটস বলেন, আমি কখনোই কোনো ধরনের মাইক্রোচিপ সংক্রান্ত বিষয়ের সঙ্গে জড়িত নই।

এ ধরনের বিষয়গুলো বিশ্বাস করাটাও মুশকিল। ব্যাপারটা এতটাই নির্বোধ আর অদ্ভুত। করোনা ভাইরাসের প্রতিষেধক খোঁজার কাজে বরাবরই উদ্যোগী বিল গেটস। দুষ্ট প্রকৃতির লোক এগুলো ছড়াচ্ছে বলে তিনি জানান।

ইতিমধ্যে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রতিষেধক তৈরির কাজে ৩০ কোটি ডলারের অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। বিজনেস ইনসাইডার


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *