করোনায় লন্ডনে আর একজন বাংলাদেশীর মৃত্যু


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: পায়রা ইউকের কোষাধক্ষ, নিবেদিত প্রান সমাজ কর্মি, লন্ডনের স্টাটফোর্ড এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন ওলী (৫১) আজ লন্ডন সময় বিকাল ১৬:২০মিনিট (বাংলাদেশ সময় ২১;২০ মিনিটে) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে, এক ছেলে সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন। মরহুমের বাসা সিলেট শহরের পায়রা ১০২ ও গ্রামের বাড়ি কাজিরগাঁও বিশ্বনাথ।

প্রবাস বার্তার প্রধান সম্পাদক ম আ মোশতাক ও কার্যনির্বাহী সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী (সেতু) গভীর শোক প্রকাশ করেছেন ।

শোক বার্তায় সম্পাদক দ্বয় আনোয়ার হোসেইনের মৃত্যুতে পায়রার একজন নিবেদিত প্রান সমাজ কর্মীকে হারালো যা অপূরণীয় ক্ষতি উল্লেখ করে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *