কানাইঘাটের ডা. শামসুলের দুই মেয়ে প্রশাসন ক্যাডারে চূড়ান্তভাবে নির্বাচিত, বিভিন্ন মহলের অভিনন্দন


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: সিলেটের কানাইঘাট উপজেলার ছোটদেশ গ্রামের ডাঃ শামছুল ইসলাম চৌধুরীর বড় মেয়ে ফাতেমাতুজ জুহরা চাঁদনী এবং দ্বিতীয় মেয়ে সাদিয়া আফরিন তারিন ৩৮ তম বি সি এস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

ফাতেমাতুজ জুহরা চাঁদনী এবং সাদিয়া আফরিন তারিন দুজনই কানাইঘাট সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি উত্তীর্ণ হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা অর্জন করেছেন।

প্রখর মেধাবী ফাতেমাতুজ জুহরা চাঁদনী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ২০০৯-২০১০ সেশনের শিক্ষার্থী ছিলেন আর সাদিয়া আফরিন তারিন একই বিশ্ববিদ্যালয়ে ২০১১-২০১২ সেশনে ব্যবসা প্রশাসন বিভাগ থেকে কৃতিত্বের সাথে বিবিএ ডিগ্রী অর্জন করে এবার বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলেন। তাদের এই কৃতিত্বপূর্ণ সাফল্যে কানাইঘাটের সর্বমহলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় অভিষিক্ত হচ্ছেন সাদিয়া তারিন।

প্রসঙ্গত, তাদের ছোট বোন সামিয়া প্রীতিও প্রখর মেধাবী, শাবিতে কম্পিউটার সাইন্সে ২য় বর্ষে অধ্যয়ন করছে সে। সামিয়া প্রীতি কানাইঘাট সরকারি কলেজের শিক্ষার্থী ছিল। মেডিক্যালে চান্স পেলেও সে কম্পিউটার বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখে সামিয়া প্রীতি। প্রযুক্তির প্রতি তার এই বাড়তি আগ্রহ ও সৃজনশীল প্রতিভা তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন তারই কলেজের শিক্ষক ও MS3 Technology BD‘র সম্মাণিত চেয়ারম্যান জনাব মোঃ ইয়াহইয়া।

উল্লেখ্য, সিভিল সার্ভিসে প্রশাসন ক্যাডারে কানাইঘাটের লোকবল তুলনামূলক কম থাকায় প্রায়ই অনেকে আক্ষেপ করে থাকেন । চাদনি ও তারিনের যোগদানের মধ্য দিয়ে ধীরে ধীরে কানাইঘাট উপজেলায়ও প্রশাসন ক্যাডারে লোকবল বৃদ্ধি পাচ্ছে। MS3 Technology BD ও প্রবাস বার্তা ২৪.কম পত্রিকার পক্ষ থেকে চাদনি তারিনসহ ৩৮ তম বিসিএসে উত্তীর্ণ সবাইকে অভিনন্দন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *