প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: গত ১৬ই সেপ্টেম্বর বাদ যোহর কিডিমিনিস্টার মাদানী মসজিদে এক অপ্রীতিকর ঘটনা ঘটে। মসজিদের এক মুসল্লী অজু করাকে কেন্দ্র করে কমিটির সহ-সভাপতি মনোয়ারা আলী ওরফে খালিছ মিয়া জৈনক ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করেন এবং নামাজ শেষ হওয়ার সাথে সাথে মসজিদের ভিতরে জৈনক ব্যক্তির উপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। এই ঘটনার সাথে মসজিদের ট্রাষ্টি আব্দুল মান্নান ও নীলন নামে আরও এক ব্যক্তি জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে ঘটনা ঘটার পর মসজিদের লোকজনের অনুরোধের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ না ডাকার অনুরোধ করায় জৈনিক ব্যক্তি মসজিদের মধ্যে পুলিশের সহযোগিতা চাননি। পরবর্তীতে অবশ্য তিনি ব্যক্তিগতভাবে পুলিশে এই বর্বরোচিত হামলার রিপোর্ট দাখিল করেন।
এ ঘটনার ব্যাপারে পুলিশ তদন্ত করছে। মসজিদে ঘটে যাওয়া এই ঘটনার পরিপ্রেক্ষিতে মসজিদ কমিটি মনোয়ার আলী ওরফে খালিছ মিয়াকে সাময়িক সময়ের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে এবং হামলার শিকার জৈনিক ব্যক্তি কে মসজিদে না আসার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এ ব্যাপারে লিখিত কোনো নোটিশ এখন পর্যন্ত জৈনক ব্যক্তির নিকট এসে পৌঁছায়নি। এই ঘটনার ব্যাপারে মসজিদ কমিটির সাথে যোগাযোগ করলে তাদের কাউকেই পাওয়া যায়নি।
