কেমডেন কাউন্সিলে বসবাসরত বিশ্বনাথবাসীর সভা অনুষ্ঠিত


 

প্রবাসবার্তা লন্ডন প্রতিনিধিঃ  কেমডেন কাউন্সিলে বসবাসরত বিশ্বনাথ এলাকার প্রবাসীদের মধ্যে একে অপরের সাথে জানাশোনা ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করনের লক্ষ্যে ২৮ জানুয়ারী লন্ডনের কুইন্স ক্রিসেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় l

মুহিব উদ্দিন চৌধুরীর উদ্যোগে ও পরিচালনায়  আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ গ্রহণ করেন আলহাজ আনর মিয়া,আলহাজ আব্দুল নূর, মো: জুনাব আলী,মোহাম্মদ দৌলত হোসেন, আলহাজ ময়না মিয়া (আব্দুল করিম), মো: নূর আলী,হাফিজুর রহমান, আলহাজ আরশ আলী,মো: দুলাল উদ্দিন,এম আব্দুর রহমান,মো: ময়নুল ইসলাম, ফারুক মিয়া,মো: হিরণ মিয়া,আনোয়ার আলী, মুজাহিদ আলী,মো আনোয়ার আলী (দৌলতপুর), শাহিনুর রহমান, আশিক আলী ও নুরুল ইসলাম।

সভায় বক্তারা কেমডেনে বসবাসরত বিশ্বনাথবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করণ, মিল-মহব্বত মজবুত করার লক্ষ্যে সবাই নিজ নিজ মতপ্রকাশ করেন এবং পারস্পরিক সম্পর্ক বিদ্যমান রাখতে একমত পোষণ করেন l

এছাড়া সভায় দেশ এবং বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে সবাই অত্যান্ত সুন্দর ও সৌহার্দপূর্ণ পরিবেশে খোলামেলা ভাবে আলোচনা করেন l

সভায় কেমডেন এলাকার বিশ্বনাথ প্রবাসীদের নিয়ে  বিশ্বনাথ এসোসিয়েশন ইন কেমডেন নামে একটি সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা করা হয়  করার জন্য সবাই উৎসাহ ও সম্মতি  প্রকাশ করেন এবং পরবর্তী সভায় এই বিষয়ে আরো আলোচনার সিদ্দান্ত হয় l

সভায় পবিত্র কুরআন তেলওয়াত করেন মো: দুলাল উদ্দিন l সভায় আলহাজ আব্দুল নূরের পরিচালনায় বিশ্বের সকল মুসলমানদের জন্য দোআ করা হয় l

আগামী ১১ মার্চ পরবর্তী সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে সবাই নৈশ ভুজে অংশ নেন l


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *