হে প্রিয়তমা আমার
ইদানিং বড্ড অভিমানী তুমি।
তুমি অভিমানী হও
তুমি রাগ করে থাক
অথবা আমার বিরুদ্ধে নিন্দা কর,
আমার কোন অভিযোগ নেই
প্রিয়তম বন্ধু আমার।
তবে আমাকে জানতে দিও
আমার প্রতি তোমার অভিমানের কারণ।
হয়ত কিছু করার থাকবে না
কিন্তু ক্ষমাত চাইতে পারব।
কেননা এই স্বার্থপর পৃথিবীতে বল,
আমি ছাড়া কেউ কি কখনও
তোমার কাছে ক্ষমা চেয়েছিল।
৬ই মার্চ ২০২০
মানচেষ্টার
