ক্ষুধার রাজ্যে অভুক্ত মানুষ রাস্তায়- জনপ্রতিনিধিরা হোমকোয়ারাইন্টে ভাড়াটিয়ারা দাবী নিয়ে অনশনে ত্রাণের দায়িত্বে জনপ্রতিনিধিরা নয়; আছেন আমলারা !!


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি মোঃ আবু তাহের পাটোয়ারী :: গরীবের পাশে নেই কোন দানবীর ত্রাণবীর।অনেক দিন এমপি মন্ত্রী পলাতকের ভূমিকায়।শিল্পপতিরা প্রণোদনার হিসাব নিয়ে ব্যস্ত।

চাউল চোর “বঙ্গপাল”রা একের পর এক পড়ছে ধরা। অতিসহজে জামিন নিয়ে বের হয়ে আসার সংবাদে মানুষ চরম হতাশ। দলীয় করনের নিকৃষ্ট রেশন সুবিধার বাতাবরণে সংঘবদ্ধ চাটুকার চক্র।চিকিৎসক রোগী

কেউ কাউকে এখন ছিনতে পারছে না। চরম এক হতাশার মাঝে পার করছে মানুষ কঠিন একটি সময়।স্বেচ্ছাসেবী মানবতাবাদী কিছু মানুষই এখন গরীবের শেষ ভরসা।

তৃণমূলে রয়েছে কিছু ত্রাণ তালিকার সুযোগ সন্ধানী অন্ধ সুনিধাভোগী চক্র।

নয় ছয় মিলিয়ে এটাই তাদের ব্যবসা। ভাড়াটিয়রা রাস্তায় নেমে দাবী দিয়েছে ৩ মাসের ভাড়া মওকুফ করার জন্য কিন্তু কে শুনে কার কথা।বিবেকহীন বাড়ীওয়ালারা আমলেই নিচ্ছেনা মানবিকতার দোয়া।

করোনা মহামারীর কারণে দেশের মধ্যবিত্তসহ নিম্ন আয়ের মানুষ যখন বহু কষ্টে দিনাতিপাত করছে- তখন তাদের পাশে যেভাবে দাঁড়ানোর কথা তৃণমূল পর্যায় পর্যন্ত দায়িত্বশীলদের সিংগভাগই সেভাবে দাঁড়াচ্ছেন না। অসহায় মানুষ তাদের দিকে তাকিয়ে আছে? কিন্তু কেন?

দলীয় পদবী কিনে নেয়ার জন্য টাকা জমাচ্ছে ? ভবিষ্যতে দলীয় প্রতীক বাগিয়ে নেয়ার জন্য কি টাকা নিয়ে বসে রয়েছে নিরবে। পদ বাণিজ্য বা মনোনয়ন বাণিজ্যের সুযোগ কি আর আসবে? জনসেবার পরিক্ষায় চরম ভাবে প্রত্যাখ্যাত জননিন্দিতদের লজ্জাকর আজকের ইতিহাস মানুষ মনে রাখবে ভুলবে না কখনো কোন দিন।

সরকারি ত্রাণ তহবিলে শুনি টাকা জমা দিয়েছে। অসহায় মানুষের জন্য কি যথেষ্ঠ অবদান রাখছে?মোটেও না। সরকারি উন্নয়ন বরাদ্দ এবং অনুদান কি সঠিকভাবে কাজে লাগাচ্ছে ?

মিথ্যা কথা। নিজের বিবেককে একটু প্রশ্ন করলে খুব সহজেই উত্তর আসবে। এখনো সময় আছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর।

ক্ষমতার দাপট দিয়ে কামাই রোজগার তো অনেকেই কম করেনি। নিজের বিতর্কিত কর্মকান্ডে গণমানুষের ন্যায্য অধিকারকে কেন বঞ্চিত করা হচ্ছে?

নেতাদের খাই খাই নীতির কারনে এখন জেলায় জেলায় সচিবদেরকে ত্রাণ তদারকী সমন্বয়ের দায়িত্ব দিতে হলো? জনপ্রতিনিধিরা কেন নয়?

ব্যাংক লুটেরা অর্থ পাচার কারিরা এখন কাজে আসছে না। ভিক্ষক নাজিম উদ্দিনই জাতীয় বীরত্বের একটি বড় পরিচয়।প্রধানমন্ত্রী ঠিকই একজন কর্ম বীরের যথার্ত মূল্যায়ন করে বহু কলংকের দাফন করেছেন।।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *