প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি জননেতা এম এ হক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর উপদেষ্টা ব্যারিষ্টার এম এ সালাম।

শোকবার্তায় ব্যারিষ্টার এম এ সালাম বলেন, সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এম এ হক ছিলেন সকলের পরম প্রিয় একজন শ্রদ্ধেয় আলোকিত মানুষ।
সিলেটে বিএনপিকে শক্তিশালী করেতে তাঁর অবদান অপরিসীম। তিনি বিএনপির অগণিত নেতা কর্মীর প্রেরণার বাতিঘর, ছিলেন নির্লোভ নিরহংকার বিশাল মনের দরদী সমাজ সেবক।
যে কোন সমস্যা সমাধানে তিনি সিলেটবাসীর অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। তাঁর মতো সাদা মনের সত্যিকার একজন দেশপ্রেমিক মানুষকে হারিয়ে সিলেটবাসী যে ক্ষতি হলো।
তা সহজে পূরণ হওয়ার নয়। এম এ সালাম শোকবার্তায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করে পরিবার সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
