খুনী পুলিশের ফাঁসি চাই – কে এম আবুতাহের চৌধুরী


টাকার লোভে পুলিশের হাতে
রায়হান হলো খুন ,
চোখের জল ফেলে কাঁদে
মা চাচা ভাই বোন ।
হাত ভাঙ্গে পা ভাঙ্গে
তুলে নিলে নোখ,
টাকা টাকা করে পুলিশ
আঘাত করে চোখ ।
বাবা পুলিশ দাদা পুলিশ
পুলিশের নামে বাড়ি ,
সেই পুলিশই হত্যা করে
সাজিয়ে ছিনতাইকারী ।
টাকা কড়ি বাড়ি গাড়ি
সবই তারা পেল,
তবে কেন তাদের চরিত্র
নষ্ট হয়ে গেল ?
কোন কারনে পুলিশের লোক
পঁচে গেলো আজ,
অনেক পুলিশ সদা করে
ভাল ভাল কাজ ।
সিলেট শহর লণ্ডন শহর
টাকা বাতাসে উড়ে ,
পুলিশের মাইরের চোটে
নিরীহ লোক মরে ।
ক্রস ফায়ারে নিয়ে মারে
শত শত লোক,
মায়ের বুক খালি হয়
পায় যে তারা দু:খ।
দুর্নীতিবাজ পুলিশ যারা
তাদের হটিয়ে দাও,
শুদ্ধি অভিযান শুরু কর
শান্তি যদি চাও।
রক্ষক কেন ভক্ষক হলো
এই জবাব চাই,
দোষী পুলিশ আছে যারা
তাদের রক্ষা নাই।
চাঁদাবাজি,ঘুষ আদায়
নিত্য দিনের মহড়া ,
বড় সাহেবকে করতে খুশী
হয় যে পাগলপারা ।
বিলাতের পুলিশ দেখলে
মনে শান্তি পাই,
পুলিশের ভাল ব্যবহারের
কোন তুলনা নাই ।
বিপদে পড়ে ডাকলে তাদের
জলদি চলে আসে ,
জনসেবায় সেরা তারা
সবাই ভালভাসে ।
মোদের দেশের পুলিশ কেন
হঠাৎ এমন হলো?
দুর্নীতির অতল তলে
আস্ত ডুবে গেল ।
প্রদীপ মার্কা খুনী যারা
হয়ে যাও সাবধান ,
বাংলার মাটিতে আর হবেনা
তোদের কোন স্থান।
সৎ পুলিশ আছে যারা
বাঁচাও তাদের মান,
আমরা আছি তাদের সাথে
দেবো আরো সম্মান ।
রায়হানের খুনীর ফাঁসি চাই
চারিদিকে এক আওয়াজ ,
সবাই মিলে গড়ে তুলি
সুন্দর এক সমাজ ।
১৫ই অক্টোবর ২০২০
লণ্ডন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *