খুলনা সিলেট’ ভারতের হাতে ছেড়ে দিতে হবে বাংলাদেশকে :বিজেপি


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ ক্ষমতায় আসাতেই বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূখণ্ড দাবি করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শীর্ষ নেতা সুব্রামানিয়ান স্বামী। হিন্দু জাতীয়তাবাদী এই নেতা বলেন, খুলনা থেকে সিলেট পর্যন্ত সমান্তরাল রেখা টেনে এই জমি ভারতের হাতে ছেড়ে দিতে হবে বাংলাদেশকে।

আজ (১৭ আগস্ট‌) শনিবার খবরটি দিয়েছে আসামের শিলচর থেকে প্রকাশিত বাংলা দৈনিক ‘সাময়িক প্রসংগ’। পত্রিকাটি জানিয়েছে শুক্রবার নির্বাচনী প্রচারে গোহাটী তে এমন মন্তব্য করেছেন সুব্রামানিয়ান স্বামী।

তিনি বলেন ভারত বিভক্ত হয়েছিলো ধর্মে‌র ভিত্তিতে। তাই বাংলাদেশ থেকে যে এক তৃতীয়াংশ মুসলমান ভারতে অনুপ্রবেশ করেছে টা ফিরিয়ে নিতে হবে ঢাকা কে। নইলে এসব মুসলিম নাগরিকের বসবাসের জন্য বাংলাদেশের এক তৃতীয়াংশ জমি ছাড়তে হবে বাংলাদেশকে।

স্বামী বলেন, এ ব্যাপারে নরেন্দ্র মোদী কিংবা অন্য নেতাদের সাথে তার কথা না হলেও সঠিক সময়ে তা পার্লামেন্টে উত্থাপন করবেন তিনি।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *