শাহজাহান চৌধুরী প্রবাস বার্তার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মনোনীত


প্রবাসবার্তা ২৪ ডটকম প্রতিবেদক: সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক শাহজাহান চৌধুরী প্রবাস বার্তা ২৪ ডট কম অনলাইন পত্রিকার প্রতিনিধি মনোনীত হয়েছেন। এখন থেকে তিনি সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়াও তিনি বাংলাদেশের অন্যতম জাতীয় দৈনিক মানবকন্ঠ, ইংরেজী দৈনিক The Daily Tribunal, অনলাইন নিউজ পোর্টাল পরিবর্তন ডটকম ও সিলেটের জনপ্রিয় দৈনিক, দৈনিক সিলেটের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। ইতিপূর্বে শাহজাহান চৌধুরী বাংলাদেশের প্রথম ট্যাবলয়েট পত্রিকা মানবজমিন, দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, দ্যা রিপোর্ট টোয়েন্টিফোর – এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। সুনামগঞ্জ জেলার এই সিনিয়র সাংবাদিক সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আলোকিত সুনামগঞ্জ এর উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে সাংবাদিকতা পেশায় অনেক সুনাম কুড়িয়েছেন। সংবাদ সংগ্রহ সহ যে কোন বিষয়ে ০১৭১৩-৯৪০৫১৪ এই নাম্বারে যোগাযোগ করুন ।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *