সুনামগঞ্জ প্রতিনিধি, শাহজাহান চৌধুরী : সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ফজলুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।বিপুল ভোটের ব্যবধানে বিদ্রোহী প্রার্থী সদ্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরি বকুলের কাপ-পিরিচ প্রতীক কে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়া উপজেলায় অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
জানা যায়, ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত হয়েছে ছাতক উপজেলা। বেসরকারি হিসেব অনুযায়ি এ উপজেলায় ৮২১টি গ্রাম, পাড়া ও মহল্লা রয়েছে।
চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফজলুর রহমান নৌকা ও বিদ্রোহী প্রার্থী হিসেবে সদ্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরি বকুল কাপ-পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ উপজেলায় ১শ’টি ভোট কেন্দ্রে ও ৬শতাধিক বুথে ভোট গ্রহণ শুরু হয়। ২লক্ষ ৬১হাজার ৭শ’৩৫জন ভোটার। তন্মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ৩১হাজার ৮শ’৮১জন এবং নারী ভোটার ১লক্ষ ২৯হাজার ৮শ’৫৪জন।
