গান আমার সমস্ত সত্ত্বা জুড়ে গান পরম বন্ধুর ও মমতার গানের মধ্যে নিজেকে দেশ প্রকৃতিও স্বজনদের ছবি আকি ।
কন্ঠের মাধ্যমে প্রয়াস থাকে, সবার জন্য ভালো লাগার দেবী হতে ।
একজন সঙ্গীত শিল্পী হওয়ার পিছনের গল্প বলতে গিয়ে আজকের গুণী শিল্পী বেলী আফরোজের ভাবের প্রকাশ ।
বেলীর জন্মের পর তার বাবা এবং মায়ের মধ্যে একটা প্রতিযোগীতা শুরু হয়ে যায় তার নাম নিয়ে, বাবা চেয়েছিলেন মেয়ের নাম হবে বেলী আর মা চেয়েছেন বুবলীঅবশ্য শেষ পর্যন্ত মাকে মেনে নিতে হয় বাবার দেওয়া বেলী,নামটি । মা,তাকে গানের তালিম দেয়া শুরু করেন, কিন্তু বাবা বাদ সাধলেন ।
বাবার কথা মেয়ে আরেকটু বড় হোক,তখন গান করবে আর মা অনড় মেয়েকে গান শিখাতেই হবে এবং ঠিক তাই করলেন এ যুদ্ধে মা জিতলেন যদিও বাবার অনুপ্রেরনা ছিলো ।
ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তার অগাধ ভালোবাসা বেলী যখন ক্লাস থ্রীতে পড়েন তখন থেকেই ক্লাসিকাল গানের চর্চা শুরু করেন চট্টগ্রামের ধ্রুব পরিষদে সেই যে শুরু আর থামা নেই ।
বেলী বাড়িতে তার ভাইয়ের সাথে ড্রামস বাজাতেন ২০০৫ সালে ব্লু বার্ডস এর সাথে যুক্ত হন ।
সেখানে প্রথম ড্রাম বাজাতে থাকলেও পরে ভোকাল হিসেবে জায়গা করে নিতে তার কষ্ট হয়নি।
সংগীতের প্রতি তার ভালোলাগা সাধনা এবং চেষ্টায় শুরু হলো নতুন করে তার পথ চলা।
পাওয়ার ভয়েস ২০১২ তে চট্টগ্রামের অডিশনের মাধ্যমে এই রিয়্যালিটি শোতে অংশগ্রহণের সুযোগ হল। জীবনে প্রথম কোনো বড় আসরে অংশগ্রহণ ই
শুধু তাই নয় চতুর্থ স্থান অর্জন করেন আজকের বেলী। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিশিষ্ট সঙ্গীত শিল্পী দেশবরণ্য রুনা লায়লা সহ আরো অনেক বিচারকদের হৃদয়ে স্থান করে নেন।
পাওয়ার ভয়েস টপ টেন সেলেক্ট হওয়ার পর ইমন সাহার একটি ছবিতে প্লেব্যাক করা অফার পান তিনি l এরপর জাকির খান পরিচালিত রাঙামন কাজী হায়াৎ পরিচালিত সর্বনাশা ইয়াবা,রফিকুল আলম রাকিব পরিচালিত নগর মাস্তান, মালেক আফসারী পরিচালিত অন্তর জ্বালা,হায়দার পরিচালিত কেন এমন হয় সহ ৬০ এর অধিক ছবিতে প্লেব্যাক করেন এই গুণী শিল্পী ।
২o১৭ সালে শিল্পী আসিফ আকবর ও বেলী আফরোজের দ্বৈত কণ্ঠে বের হয় মেঘলা মন ।
যাহা দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায় গানটি । পাওয়ার ভয়েসে থাকাকালীন অবস্থায় চারটা প্লেব্যাক করেন তারপর প্রতিযোগিতা থেকে বের হয়েও একের পর এক প্লে ব্যাক অফার ।
এই বছরের লন্ডনের বৈশাখী মেলায় হাজারো দর্শক শ্রোতার মন জয় করলেন কণ্ঠশিল্পী আফরোজা বেলী।
সদ্য লন্ডনের শ্রোতা দর্শকদের মাতিয়ে দেশে ফিরেছেন চলতি সময়ের আলোচিত কন্ঠশিল্পী বেলী আফরোজ ।
লন্ডনে সংগীত পরিবেশনের পর দর্শকদের যে সাড়া পেয়েছেন তার কাছে অনন্য অর্জন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন হাজার হাজার দর্শকের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে আমি দেশ বিদেশের অনেক জায়গায় শো করেছি কিন্তু এত পরিমান দর্শক আমি খুব কম দেখেছি শুধু তাই নয় আমি যখন গান গাইছিলাম তারাও তখন আমাকে উৎসাহ দিয়েছেন ।
এই যে ভালোলাগা আমি কখনো ভুলব না বর্তমানে বেলী ও পরানের বন্ধু নিয়ে ব্যস্ত আছেন।
