টাইগার্স ইন্টারন্যাশনাল এসোসিয়েশনের উদ্যোগে সিলেটের জালালপুরে ৬৩ হাজার টাকা বিতরণ


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: বিশ্ব ব্যাপী করোনার প্রাদুর্ভাবে সাধারণ মানুষের দুর্দশা লাঘবে একটু খানি সহযোগিতার উদ্দেশ্যে টাইগার্স ইন্টারন্যাশনাল এসোসিয়েশন জালালপুর, সিলেট শাখার মাধ্যমে আজ ১৯ শে মে ২০২০ ইংরেজি ১২৬ জনকে ৫০০ টাকা করে মোট ৬৩ হাজার টাকা নগদ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য জনাব শহিদুর রহমান শাহিন, দক্ষিণ সুরমা উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ মাহবুবুর রহমান, এম সাইফুর রহমান বিএম কলেজের অধ্যক্ষ জনাব জিল্লুর রহমান শোয়েব, জালালপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক জনাব সৈয়দ মোকারিম আলী, টাইগার্স ইন্টান্যাশনাল এসোসিয়েশন বাংলাদেশ শাখার অন্যতম কো- অর্ডিনেটর জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আওলাদ হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব এমএ শহিদ পংকি,  বিএনপি নেতা জনাব  বদরুল ইসলাম জয়দু,  জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব এমএ মতিন, বিএনপি নেতা আলা উদ্দিন আলাই, শামসুর রহমান সুজা, কবি সুমন খান, জালালপুর প্রভাতী শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আখতার হোসেন রোকন, জালালপুর ডিগ্রি কলেজের হেড ক্লার্ক মোঃ আকদ্দছ আলী, জালালপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা আব্দুল হাফিজ মাছুম প্রমুখ। অনুষ্ঠানে টাইগার্স এসোসিয়েশন এর কেন্দ্রীয় কর্মকর্তাগনকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *