প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: বাঙ্গালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বো এলাকায় নির্মাণ কাজে ব্যবহুত বিশাল ক্রেন ভেঙ্গে পড়ে পার্শ্ববর্তী দুটি ঘর বিধ্বস্থ হয়। এতে ১ জনের মৃত্যু হয় ও অন্য ৪ জন আহত হোন। -বিবিসি
পুর্ব লন্ডনের বো ডেবনস রোড এর কাছে ২০ মিটার এই বিশাল ক্রেন ভেঙ্গে পড়লে পার্শ্ববর্তী আবাসিক দুইটি মারাত্নকভাবে বিধ্বস্থ হয়। ফলে ঘর দুটি ভেঙ্গে যায় এবং এর নীচে চাপা পড়ে আহত হন ৪ জন বাসিন্দা।
প্রায় ২ টা ৪০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে মিনিট তিনেকের মধ্যে ছুটে আসে জরুরী সার্ভিসের কর্মীরা।
এতে ফায়ার ফাইটাররা আহত ৪ জনকে উদ্ধার করে। উদ্ধারকৃত মাথায় আঘাত প্রাপ্ত দুজনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আহত অপর দুজনকে এম্বুলেন্সে চিকিৎসা দেয়া হয়।
উদ্ধার কাজে অংশ নিয়েছে হোয়াইট চ্যাপেল, প্লামস্টেড, স্টার্টফোর্ড সহ পার্শ্ববর্তী কয়েকটি ফায়ার স্টেশনের কর্মীরা। আহতদের চিকিৎসার জন্য রয়েছে লন্ডন এম্বুলেন্সের বিশেষ টিম।
https://www.facebook.com/100016516512507/videos/704048480155696/
