প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও জাতীয় উদ্দীপনা নিয়ে টাইগার্স ইন্টার্নেশনাল অ্যাসোসিয়েশন টি আই এ পালন করেছে মহান বিজয় দিবস।
প্রথম পর্বে সরাসরি উপস্থিত হয়ে আলোচনায় অংশ নেন টাইগার্স ইন্টার্নেশনাল এসোসিয়েশনের পরিচালক জনাব আব্দুল মুকিত চৌধুরী সেতু, প্রবাসবার্তার সাহিত্য সম্পাদক তাবেদার রসুল বকুল, প্রবাস বার্তার সম্পাদক ম আ মোশতাক, মাহফুজুল হক টিপু, মোহাম্মদ বাবুল উল্লাহ বাদশাহ, মোঃ সামসু মিয়া, সৈয়দ জিতু মিয়া, সাইদুর রহমান, ফয়সাল আহমদ, মোহাম্মদ উল্লাহ বাবুল, সামসু মিয়া, টি আই এর পরিচালক মোহিত খান এনাম প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রবাস বার্তা ২৪ অনলাইন টিভিতে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হয়। আলোচনায় অংশ নেন বাংলাদেশ থেকে বিশিষ্ট মুক্তিযোদ্ধা লেখক ও সংগঠক টি আই এর বাংলাদেশ জোনের পরিচালক জনাব সিতাব আলী ও আমেরিকার লস অ্যাঞ্জেলস থেকে টি আই এর পরিচালক গোলাম কিবরিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের তৃতীয় পর্ব ১৭ই ডিসেম্বর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । সিলেট থেকে অংশগ্রহণ করেন স্থানীয় শিল্পী নাজিম উদ্দিন, মোঃ আব্দুর রুফ সিদ্দিক উদয়, মোঃ আব্দুল কাহার, মোঃ আবুল সরকার ও সুমন পুরকায়স্থ। যন্ত্র সঙ্গীতের সহযোগিতা করেন মোঃ মিল্লাত হোসেন ও মোহাম্মদ কাহার।
