প্রবাস বার্তা ২৪ ডট কম নিউজ ডেস্কঃ শিক্ষা শুধু জাতির মেরুদন্ড নয়, প্রত্যেকটি মানুষেরও মেরুদন্ড। টি আই এ লার্নিং সেন্টারের সার্টিফিকেট বিতরণ অনুষ্টানে বক্তাদের অভিমত। অদ্য ১৩ই আগষ্ট মঙ্গলবার যুক্তরাজ্য ওল্ডহ্যামে টি আই এ লার্নিং সেন্টারে ফ্রি ইংলিশ ক্লাস শেষে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

এতে বক্তব্য রাখেন, ইংলিশ ক্লাসের শিক্ষক কে ব্যাগ, টি আই এ লার্নিং সেন্টারের এক্সিকিউটিভ ডাইরেক্টর ও প্রবাস বার্তা সম্পাদক ম আ মোশতাক, টি আই এ ডাইরেক্টর ও বাংলাদেশের বাহিরে নির্মিত প্রথম শহীদ মিনারের স্বপ্নদ্রষ্টা আব্দুল মালিক, টি আই এ ডাইরেক্টর ও বিশিষ্ট নাট্যকার মুকিত চৌধুরী সেতু, টি আই এ ডাইরেক্টর মুহিত খান (এনাম), টি আই এ ডাইরেক্টর জামিলুর রাহমান, প্রবাস বার্তা আই টি সাপোর্টার বেলায়েত মাছুম, বাবুল উল্লাহ বাদশা, হারুন মিয়া।
এছাড়াও ইংলিশ কোর্সে অংশগ্রহণ কারী ছাত্রীরা ইংলিশ ক্লাসে তাঁদের আনন্দ ও ইংরেজীতে কথা বলার যে দক্ষতা অর্জনের সাফল্যের কথা তুলে ধরেন। সার্টিফিকেট যারা পেয়েছেন, আমিনা বেগম, তাসলিমা বেগম বিলকিস, তানজিলা চৌধুরী রিমা, মোরসেধা আক্তার, তাহমিনা বেগম, সুমা বেগম জুসনা বেগম ও আর অনেকে।
