লাশের উপর লাশ
সারি সারি লাশ
গোটা বিশ্বে এখন
লাশ আর লাশ
করোনায় ক্ষত -বিক্ষত
তাবৎ পৃথিবী।
লক ডাউন করে রেখেছ
দেশ- বিদেশের প্রতিটি প্রিয় শহর।
হাতকড়া ছাড়া
নিজ ঘরে বন্দী জীবন
বিভীষিকাময় দিন- রাএি
পুরো সভ্য সমাজকে
কাপিয়ে তুলেছে করোনা।
বেলাশেষে প্রশ্ন জাগে
এতো লাশ কোথায় রাখবো?
হে খোদা দয়াময়
মৃত্যুর মিছিল থেকে
গোটা বিশ্বকে রক্ষা করো।
ম্যানচেসটার
১ এপ্রিল ২০২০
