তুমি নেই – এম.এ.গফফার


তুমি আজ কাছে নেই,

অবাস্তবতার মাঝে হারিয়ে গিয়েছ কোন এক অচিন সূদুর দেশে।
তোমার আমার লালিত স্বপ্ন সাধনাই
যুগে যুগে স্মরণ করবে অন্তরাত্বাতে।
তোমার প্রেমময় ভালবাসার আবেগ অনুভূতি গুলো
আমার মনের ভাবনার মাঝে খোঁজে পাই
মনের শ্বাসত বিরহ বেদনার শান্তনা খোঁজে পাই
তোমার লেখা সেই চিঠি গুলোর মাঝে।
দিবস ও রজনী তোমার রেখে যাওয়া চিঠি
অধ্যায়নে বলা হয়ে যায় অনেক অনেক স্বরণীয় স্মৃতিকথা।
তোমার মনের ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলো শিশিরের
মতো মূহুর্তে ঝরে যায়।
আমি তোমার মানবতার প্রশংসা
সরাসরি করব না,তোমার বিবেকমন যে
কত বড় তা আমি লিখার ভাষায় তোমাকে অনুভব করবো।
তুমি আজ আমার মাঝে নেই কিন্ত তোমার
অতীতের বাস্তব স্মৃতিগুলো আমার মাঝে
চির অমর হয়ে।
আমার মনের ভাবান্তর কল্পনা গুলো বিরহ বেদনার
সুরে সুরে তোমাকে হাতছানি দিয়ে ডাকছে।
রাতের নীরব বাতাসে নিঃশ্বাসে বিশ্বাসে বলছে
আমি আজ ও তোমার অপেক্ষায় রয়েছি নীরব প্রান্তরে।
তোমাকে হারানোর বিরহ বেদনায় জনমে
জনমে খোঁজি প্রহর ও রজনী।
আগত আশা আর বাসনাটুকু বাস্তবতার
মাঝে তোমার রেখে যাওয়া স্মৃতিচিহ্ন গুলো আমার মনের সমবেদনার সাথী হয়ে
তোমাকে না পাবার বেদনার খোরাক জোগায়।
তুমি আজ অবাস্তবতার মাঝে হারিয়ে গিয়েছ বিশাল সাগরের তলদেশে,
ভাবান্তর মনের ভাবনায় তুমি রয়েছ যে বাস্তবে অমর হয়ে।
সেদিন চলার পথে দেখেছিলাম তোমাকে বাস্তবতা

আর ভাবনার আজো স্মৃতিদৃশ্য হয়ে রয়েছে সে চলার পথেই।
মানুষ প্রকৃতির অতুলনীয় মায়া ত্যাগ করে চলে যায় অজানা স্বর্গরাজ্যে।
কিন্তু প্রতিটি মানুষের স্মৃতি কথা স্মৃতিদৃশ্য আমরণ হয়ে বিচরণ করে এ সুন্দর ভূবণে।
তোমাকে চিরতরে হারিয়ে কয়েকটি যুগ অতিক্রম হয়ে গেল।
তবু ও যুগের প্ররিক্রমান্তে কল্পনা আর ভাবনা অনুভবে রয়েছ যে হৃদয়য়াত্বে।
জীবনে হয়তো তোমাকে দেখতে পাব না
চিরন্তন সত্যের সন্ধানে অনুমানে অনুভবে মনের সাথী হয়ে থাকবে দিবস ও রজনী।
নির্জন রাতের নীরবতায় দুরের বিশাল সাগরের তীরে বসে
মনের আবেগ অনুপ্রেরণা দিয়ে ভাববো তোমাকে।
বিশ্বাসের অন্তরালের মাধ্যমে হাজারো স্মৃতিকথার গল্প করবো তোমার সাথে।
ভাবনার ব্যাকুল বেদনায় বলব কত যুগের পরে তুমি মনের কাছে এলে।
এ যে আমার স্বপ্নের লালিত বাসনা বাস্তবে রুপান্তরিত হলো মনের ভূবনে।
হয়তো আমি ও একদিন চলে যাব তোমার পথযাত্রী হয়ে অচেনা ভূবনে।
স্মৃতির জগতে যুগে যুগে বাস্তবতায় ছায়া দৃশ্য হয়ে চির অমর চির অম্লান,
চির অবিস্মরণীয় হয়ে থাকবে পৃথিবীর অস্তিত্বে মিশে।
, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *