তুমি যদি চলে যাবে – ম আ মোশতাক


মা, তুমি চলে গেলে

আমাদের একা রেখে,

সংসার শূন্য করে

পরলোকের পথে ।

মাটির কূলে,

নতুন ঘরে,

সবকিছু ফেলে –

চলেই গেলে ।

ধরণীর একি নিষ্ঠুর নীতি

ভাঙতে পারেনি কেহ।

যুগে যুগে এই পথ ধরে

সবাইকে যে যেতে হবে,

তুমিও সেই পথ ধরে

শুন্য হস্তে চলে গেলে,

মাটির বুকে

অচেনা ঘরে ।

মোদের মন বুঝে না,

শান্তি পাই না হৃদে ।

তোমাকে পাওয়ার তাড়নায়

ব্যাকুল হয়ে খুঁজে মরি ।

কিন্তু যারা চলে যায় –

তারা তো ফিরে আসে না কভু ।

জানি তুমিও আসবেনা আর

মোদের মাঝে, এই পৃথিবীতে ।

রেখে গেছো স্মৃতি তোমার –

মোদের হৃদয় মন্দিরে,

বেঁচে আছে আত্মা তোমার

মোদের হৃদয় দর্পণে ।

দুঃখে দিন কাটে,

তোমার অভাবে

শূন্যতা বুকে নিয়ে

বেঁচে আছি মোরা।

তোমার স্মৃতিরে স্মরণ করিয়া

শুধুই যে কেঁদে মরি,

নিয়তির নীতি পাল্টানো

মানবের কোন সাধ্য যে নেই।

১৯৮৬ সাল

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *