নর্থাম্পটনে প্রথম বাংলাদেশী ডেপুটি মেয়র সিলেটের রুফিয়া আশরাফ


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: ব্রিটেনের নর্থাম্পটন বারা কাউন্সিলের প্রথম বাংলাদেশী হিসেবে ডেপুটি মেয়রের দায়িত্ব নিলেন সিলেটের রুফিয়া আশরাফ।

গত ২১ মে এক ভার্চুয়াল সভায় আগামী এক বছরের জন্য তিনি ডেপুটি মেয়রের শপথ নেন।

রুফিয়া আশরাফ সেইন্ট জেমস ওয়ার্ড থেকে লেবার পার্টির প্রার্থী হয়ে দুই বার কাউন্সিলার নির্বাচিত হন। তিনি কাউন্সিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

রুফিয়া আশরাফ নর্থাম্পটনের ডালিংটন এলাকার ওয়ারেন রোডের বাসিন্দা। পারিবারিক জীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ে সন্তানের জননী। তাঁর স্বামী আবু তাহের মোহাম্মদ আশরাফ।

রুফিয়া আশরাফের দেশের বাড়ী সিলেট নগরীর ছাড়াদিঘীর পাড়ে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *