নিউক্যাসলে বাংলাদেশী কমিউনিটি সেন্টারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা


নিউক্যাসল থেকে প্রবাস বার্তা টুয়েন্টিফোর প্রতিনিধি এম এ জামানঃঃ ২১শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক ভাষা দিবস । ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা হিসাবে স্বীকৃতি আদায়ের লক্ষ্যে সালাম , রফিক, বরকতসহ বহু বাঙালী শাহাদাত বরন করেন ।

তাদের রক্তের সিঁড়ি বেয়ে বাংলা ভাষা রাষ্ট্র ভাষা হিসাবে স্বীকৃতি লাভ করে । সেই থেকে ২১শে ফেব্রুয়ারি বাঙালী তথা বাংলাদেশের ( তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ) আজ অবদি মহান ভাষা দিবস হিসাবে জাতি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছে ।

শুধু তাই নয় বিশ্ব বাংলা ভাষার জন্য এই অসামান্য ত্যাগকে শ্রদ্ধা জানিয়ে বাংলা ভাষা দিবসকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ‘ দিবস হিসাবে ঘোষনা করে ।

এতে বাংলা ভাষা দিবস বিশ্ব দরবারে ও স্বীকৃতি ও মর্যাদার আসন লাভ করে । আজ ঠিক ২১শে ফেব্রুয়ারি সেই ভাষা শহীদদের সম্মান জানান নর্থইষ্ট বিএনপি ভুলে যায়নি নেতৃবৃন্দ নিউক্যাসলে বাংলাদেশী কমিউনিটি সেন্টারে অস্থায়ী শহীদ মিনারে ঊপস্থিত হন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান ।

এ সময় ঊপস্থিত ছিলেন নর্থইষ্ট বিএনপি র সিনিয়র সহ সভাপতি মোঃ জহুর আলী সহ সভাপতি আহসানুজ্জামান আরিফ উপদেষ্টা শাহান আহমদ চৌধুরী সভায় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ খান সাবুল আহমদ রুবেল আহমেদ সহ অনেকে ।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সিনিয়র সহ সভাপতি উপস্থিত সবাইকে কষ্টকরে অংশ গ্রহন করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *