প্রেমিকার চুম্বনে প্রাণ রক্ষা প্রেমিকের!

126702

থম দর্শনেই একটা ‘চুম্বন’। আর সেই চুম্বনে প্রাণ ফিরে পেলেন প্রেমিক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ৫৬ বছরের মেক্স মন্টগোমেরির সঙ্গে ডেট করেন ৪৫ বছরের অ্যানাসথ্রেলজিস্ট অ্যান্টি ট্রেনর। কিন্তু ডেটে যেতেই বিপত্তি শুরু হয়।

জানা যায়, ক্যালিফোর্নিয়ার একটি সমুদ্রসৈকতে দেখা করার সময়ে মেক্সের হার্ট অ্যাটাক হয়। বিষয়টি বুঝতে দেরি করেননি অ্যান্টি। সঙ্গে সঙ্গে মেক্সের মুখে মুখ দিয়ে অ্যান্টি কৃত্রিম ভাবে শ্বাস-প্রশ্বাস দেওয়ার চেষ্টা করেন। কিছুক্ষন পরেই জ্ঞান ফেরে মেক্সের। খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্সে।

হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার পর এখন পুরোপুরি সুস্থ মেক্স। এখন অ্যান্টির সঙ্গেই রয়েছেন তিনি। নিজের প্রেমিকার প্রথম চুমুতেই জীবন ফিরে পাওয়ার পর মেক্সের কাহিনিটি অনেকটা রূপকথার মতো লাগছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *