প্রয়াত নায়ক সালমান শাহ’র ৪৭তম জন্মবার্ষিকী আজ

salman

সিলেটভিউ ডেস্ক :: বাংলা চলচ্চিত্রের প্রয়াত নন্দিত নায়ক সালমান শাহর ৪৭তম জন্মবার্ষিকী আজ।

এই চিত্রনায়ক স্মরনে নাগরিক টিভি আয়োজন করছে ‘নাগরিক ক্যাফে’ শিরোনামের একটি অনুষ্ঠান। এটিতে আজ সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের গান করবেন আগুন ও সিঁথি সাহা। অনুষ্ঠানে সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করবেন খলঅভিনেতা মিশা সওদাগর। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে রাত ১১টায়। সালমান শাহ অভিনীত প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর জনপ্রিয় গানগুলোর কণ্ঠশিল্পী ছিলেন আগুন। এ ছাড়া সালমান শাহ অভিনী বেশ কিছু ছবিতে তিনি গান গেয়েছেন।

ছবির পরিচালক শিবলী সাদিক। এটিতে আরও অভিনয় করেছেন শাবনাজ, আলমগীর, ববিতা, হুমায়ুন ফরীদি, নাসির খান, ফেরদৌসী মজুমদার ও  দিলদার প্রমুখ। এ ছাড়া সন্ধ্যা ছয়টায় ‘চিত্রালি’ অনুষ্ঠানে থাকবে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের গান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *