বঙ্গবীর জেনারেল এমএ জি ওসমানীর ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: আগামী ২২শে ফেব্রুয়ারি শনিবার বিকাল তিন ঘটিকার সময় ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব ফারুক ই আজম বীর প্রতীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সম্মানিত সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ বজলুল করিম, সাবেক সচিব ও হাই কমিশনার এ এইচ এম মোফাজ্জল করিম, সাবেক সচিব, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড, ইফতেখার আহমেদ চৌধুরী। ও সাবেক সংসদ সদস্য জনাব শফি আহমদ চৌধুরী।  উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করবেন পরিষদের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আজিজুর রহমান বীর উত্তম।
আলোচনায় অংশ নিবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এর মাননীয় চেয়ারম্যান জনাব জালাল আহমেদ, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল অব: মোহাম্মদ আসহাব উদ্দিন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব এহসান এলাহী, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান এয়ার ভাইস মার্শাল এসানুল গণি চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব জনাব আনোয়ার হোসেন চৌধুরী, ওসমানী ফাউন্ডেশন লন্ডনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি মোঃ ইকবাল হোসেন চৌধুরী, বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ সিলেট বিভাগের আহ্বায়ক ডক্টর মোস্তফা আহমেদ মোশতাক।
দল-মত নির্বিশেষে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ বজলুল করিম ও মহাসচিব এমএ রকিব খান সংবাদ বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *