প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: করোনা ভাইরাসে আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান আর নেই।
রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে (সোমবার ভোর) তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।
ঢাকায় কামরানের সঙ্গে থাকা তার ছেলে ডা. আরমান আহমদ শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য,গত ৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে কামরানের করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিন রাত থেকে প্রথমে বাসায় আইসোলেশনে রাখা হলেও ৬ জুন সকালে বমি আর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন।
তবে বমি ও জ্বর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি।
পরে অবস্থা সংকটাপন্ন হওয়াতে রোববার (০৭ জুন) সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
প্রবাস বার্তা সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
