প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: বৃটিশ মেইন ষ্ট্রিমের একজন রাজনীতিবিধ, একজন সমাজ কর্মী, সফল ব্যবসায়ী, তরুন উদ্যোক্তা, ইউকের অভিজাত্য শহর এসেক্স এলাকার, মলডন টাউন কাউন্সিল (Maldon Town Council) এর মেয়র নির্বাচিত হয়েছেন ।
উল্লেখ্য তিনি উক্ত কাউন্সিলের, ডেপুটি মেয়র হিসাবে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছিলেন।
বৃটিশ মেইন ষ্ট্রিমের রাজনীতি ছাড়া, বাংলাদেশী কমিনিউটির সাথে রয়েছেন অতোপোড়িত ভাবে জড়িত।
নিজ এলাকার আর্ত সামাজিক উন্নয়নের জন্য, ভিবিন্ন সামাজিক ও উন্নয়ন মুলক সংস্থার সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। নিজের দেশের বাড়ি সিলেট জেলার বালাগঞ্জ থানার, ৩ নং দেওয়ান বাজার ইউনিয়নের, সিরাজ পুর গ্রামের বাসিন্দা, আব্দুল হাফিজ জুয়েল, নিজ এলাকার ভিবিন্ন শিক্ষা প্রতিষ্টান ও এলাকার উন্নয়নে, সক্রিয় ভুমিকা পালন করে আসছেন।
চার ভাইয়ের মধ্যে তৃত্বীয় আব্দুল হাফিজ জুয়েলের জন্য, তারঁ পরিবার বর্গ বৃটেন সহ বাংলাদেশের সকলের কাছে, তারঁ অদুর ভবিষ্যৎ আরো উজ্জ্বল, আরো সফল এবং দেশে – বিদেশে বিশেষ করে বাংলাদেশী কমিনিউটির জন্য কাজ করে যেতে পারেন, সেই দোয়া প্রার্থী।
