প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: লন্ডন কলকাতা লন্ডন বাস সার্ভিস। ১৯৫৭ থেকে ৭২ সাল পর্যন্ত এই বাস সেবা চালু ছিলো ! চিন্তা করা যায় লন্ডন থেকে কলকাতা তাও বাসে !!
খরচ ছিলো ৮৫ পাউন্ড পরবর্তীতে তা সুযোগ সুবিধা অনুযায়ী ১৪৫ পাউন্ড পর্যন্ত হয়েছিল ।

এ্যালভার্ট ট্রাভেল এর কিছু কিছু বাসে আপার ডেক লোয়ার ডেক শোয়ার ব্যবস্থা হাঁটা চলা ডাইনিং সিস্টেমও ছিলো এগুলোর ভাড়াই বেশি ছিলো।
এসব বাসগুলো বেলজিয়াম -জার্মানী-অষ্ট্রিয়া-স্লোভাগিয়া-তুর্কি-ইরান-আফগানিস্তান-পাকিস্তান-দিল্লী হয়ে কলকাতা পর্যন্ত আসত।
তবে কয়দিন সময় লাগতো তা স্পষ্ট করে কোথাও ইনফরমেশন না থাকলেও কমপক্ষে ১৫-২০ দিন যে লেগে যেত তা ধারণা করা যায় আরও বেশিও লাগতে পারে।
কিছু কিছু সার্ভিস আবার যাত্রীদের বিভিন্ন ট্যুরিস্ট স্পট দেখার সুযোগ সাথে রাতে হোটেলে থাকার ব্যবস্থাও রাখতো।
