বিলেতে কমলগঞ্জের শতজন – জামিলুর রহমান বক্তিয়ার : সুন্দর মনের এক অসাধারন মানুষ – সৈয়দ মাসুম


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক : : জামিলুর রহমান বক্তিয়ারের জন্ম ১৯৭৫ সালের আগষ্ট মাসে কমলগঞ্জ সদর ইউনিয়নাধী বাল্লারপার গ্রামে। তাঁর পিতার নাম মরহুম হাজী ইরাজ উল্ল্যা আর মাতার নাম জয়দুননেছা। জনাব ইরাজ উল্ল্যা সাহেব পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ছিলেন।

দাদা হাজী হরমুজ উল্লা ছিলেন ইসলামী শিক্ষায় শিক্ষিত। একাধারে মৌলানা ও ক্বারী হওয়ায় হরমুজ উল্লা সাহেবের বাল্লারপারস্থ বাড়িটি ক্বারী বাড়ী নামেই পরিচিতি পায়। জামিল পাঁচ বোন ও তিন ভাইয়ের মধ্যে পঞ্চম এবং তাঁর দুই বোন ইসলামী শিক্ষায় শিক্ষিত।

জামিল সিলেট পাঠানটুলা হাই স্কুল থেকে এস এস সি ও মদন মোহন কলেজ থেকে এইচ এস সি পাশ করেন।
পরবর্তীতে মৌলভীবাজার সরকারী কলেজ থেকে ডিগ্রী পরীক্ষায় উর্ত্তীর্ন হন এবং বেশ কয়েক বছর বাংলাদেশে বিভিন্ন বেসরকারী সংস্থায় উচ্চ পদে কাজ করেন।

২০০৪ সালে পড়াশুনার উদ্দেশে যুক্তরাজ্য আসেন। জনাব জামিল লন্ডনের গিল্ডহল কলেজ এবং ইউনিভার্সিটি অব গ্লোস্টার থেকে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে এম এস সি ডিগ্রী অর্জন করেন। তাঁর ছোট বোন মুর্শেদা আক্তারও ইংল্যান্ডে বসবাস করছেন। জামিল খুবই সদালাপী ও সুন্দর মনের অধিকারী।

যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সামাজিক সংগঠন টাইগার্স ইন্টারন্যাশনাল এসোসিয়েশনের পরিচালক ও প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদনা পরিষদের একজন সক্রিয় সদস্য।

বর্তমানে তিনি রেষ্টুরেন্টে পার টাইম কাজ করেন। জনাব জামিল ব্যক্তি জীবনে বিবাহিত ও দুই পুত্র সন্তানের জনক।

জামিলের ভাই হাবিবুর রহমান ও মামা মরহুম মক্কীবুর রহমান কমলগঞ্জের মানুষের কাছে খুবই পরিচিত মুখ। সামাজিক কর্মকান্ডে তাঁদের অবদান সর্বজনবিদিত।

জামিলুর রহমান বক্তিয়ার স্ত্রী ও দুই পুত্র তাওহীদ রহমান ও তামজীদ রহমানকে নিয়ে নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরে স্থায়ীভাবে বসবাস করছেন।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *