প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: আজ ১২ ই এপ্রিল ২০২০ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন মার্সি সাইডের সাবেক সহ-সভাপতি, বাংলায় স্কুলের প্রতিষ্ঠাতা, উইরাল বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান সৈয়দ আনসাফ মিয়া আজ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার নিজ বাসভবনে ইন্তেকাল ফরমাইয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী পুত্র কন্যাসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন টাইগার্স ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন এর পরিচালক জনাব শামসুদ্দিন আহমদ এম বি ই।

সৈয়দ আনসাফ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রবাস বার্তা প্রধান সম্পাদক মোস্তফা মুস্তাক এক পৃথক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তারা উল্লেখ করেন সৈয়দ আনসাফ মিয়া একজন সৎ, নম্র ভদ্র লোক ছিলেন এবং কমিউনিটি সবার সাথে মিলেমিশে কাজ করতেন ।
তার মৃত্যুতে লিভারপুল নর্থ ওয়েস্টের বাংলাদেশী কমিউনিটির মধ্যে এক শোকের ছায়া নেমে এসেছে। বিবৃতি দাতাগণ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
