“বিশ্বনাথের দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রসায় বই বিতরণ অনুষ্ঠান”


প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম বিশেষ প্রতিনিধি আব্দুল হামিদ খান সুমেদ :: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাজে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয় গত ১জানুয়ারী।

মাদ্রসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আরিফ উল্লাহ সিতাবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী জনাব মোঃ মঈন উদ্দিন আনছার এবং বিশেষ অতিথি ছিলেন প্রবাসী বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃকুতুব উদ্দিন খান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠা কালীন সভাপতি ও প্রথম ভূমিদাতা আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,অভিভাবকবৃন্দ,শিক্ষক, শিক্ষিকাবৃন্দ,ছাত্র,ছাত্রীবৃন্দ সহ মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী অনেকেই।

অনুষ্ঠানে ছাত্র/ছাত্রীদের হাতে ২০২০শিক্ষাবর্ষের নতুন বই ও ২০২০ সালের একটি করে ক্যালেন্ডার তুলে দেওয়া হয়।

মাদ্রসার সুপারেন্টের সুপারিশের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ মঈন উদ্দিন আনছার মাদ্রাসার সকল ক্লাস রুম ও অফিস রুম যথাশীঘ্রই সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি বদ্ধ হন।

এছাড়াও লন্ডন প্রবাসী মোঃকুতুব উদ্দিন খান মাদ্রাসার বোর্ডিং এ নগদ পাঁচ হাজার টাকা দান করেন।পরে বোর্ডিং এর শুভ উদ্বোধন করা হয় এবং প্রথম দিনেই নেত্রকোনা জেলা থেকে ভর্তিকৃত ৬ জন ছাত্র সহ মোট ১২ জন ছাত্র বোর্ডিং এ অবস্থান করে দেওয়া হয় এবং বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ভর্তিকৃত আরো ২০-২৫ জন ছাত্র শীঘ্রই বোর্ডিং এ অবস্থান দেওয়ার ও ব্যবস্থা করা হয়।

সবশেষে মাদ্রসা প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত খেদমতে সংশ্লিষ্ট মৃত ও জীবিত এবং এলাকার প্রবাসী সকলের মঙ্গল কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *