বিশ্বনাথে উপজেলা নির্বাচনে কে জয়ী হচ্ছেন ?


প্রবাস বার্তা ২৪ডটকম নিউজডেস্কঃ বিশ্বনাথে জমে ওঠেছে উপজেলা নির্বাচন। আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে উপজেলার সর্বত্র চলছে প্রচারণা। চেয়ে গেছে প্রার্থীদের ছবি সম্মিলিত পোষ্টার আর ব্যানারে। মাইকিংয়ে মুখরিত হয়ে ওঠেছে উপজেলার সবকটি গ্রাম-গঞ্জ।
এবারের নির্বাচনে এই উপজেলায় চেয়ারম্যান পদে অংশ গ্রহণ করেছেন চারজন চেয়ারম্যান প্রার্থী। তারা হচ্ছেন- বতর্মান উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী, আ’লীগ মনোনীত প্রার্থী নুনু মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা মিছবাহ উদ্দিন ও কাজী মাওলানা রুহুল আমীন।
উপজেলার ৭৪টি কেন্দ্রে ভোট ভোটার রয়েছেন ১লাখ ৫০হাজার ৬শত ৫৯জন। তার মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ৭৬হাজার ৫শত ৯৯জন ও মহিলা ভোটার রয়েছেন ৭৪হাজার ৬০জন।

 

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান নুনু মিয়াকে বিজয়ী করে অন্য সকল সময়ের চেয়ে বিশ্বনাথ উপজেলার উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান করেন।

প্রধান বক্তার বক্তব্যে নৌকার মাঝি এস এম নুনু মিয়া বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা সর্বস্তরের মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিতের প্রতীক।

সভাপতিত্ব করেন দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, আওয়ামী লীগ নেতা হাজী ধন মিয়া, মস্তাব আলী ও পরিচালনা করেন দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আজিজ, আওয়ামী লীগ নেতা শাহজাহান মিয়া, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রায়হান আহমদ। কোরআন তেলাওয়াত করেন ক্বারী ছমির উদ্দিন।

সভাগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, সিনিয়র যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, প্রচার সম্পাদক নিখিল পাল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, উপদেষ্ঠা মন্ডলীর সদস্য আবুল বশর চৌধুরী, প্রবাসী আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, রামাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলী আকবর মিলন মেম্বার, যুবলীগ নেতা শফি উদ্দিন ফটিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেল, সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ, জুবায়ের আহমদ জয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আছাব উদ্দিন, মনোহর আলী মেম্বার, আবদুল মনাফ মেম্বার, আকবর আলী মেম্বার, মানিক মিয়া, গিয়াস উদ্দিন, দিলোয়ার হোসেন গণি, নোয়াব আলী, কমর উদ্দিন, লয়লু মিয়া, আবদুল মান্নান, সিজুল মিয়া, ইয়াসিন আলী, রশিদ আলী, আপ্তাব আলী, রফিজ আলী, ফয়জুল ইসলাম, মকদ্দুছ আলী, আমজদ আলী, যুবলীগ নেতা রিয়াজ উদ্দিন, মৌরশ আলী, মুহিন আহমদ, মুছা মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আলী আহমেদ জুয়েল, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, মাছুম আহমদ, জাকির হোসেন, হিমেল আহমদ, আবিদুর রহমান আবিদ, শিপন আহমদ, কয়েছ আহমদ, দিলোয়ার আহমদ, আবদুলল বাছিত প্রমুখসহ আওয়ামী লীগ ওঅঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মিছবাহ উদ্দিনের ‘আনারস’ প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার (৭ই মার্চ) রাতে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চান্দশীরকাপন গ্রামে যুক্তরাজ্য প্রবাসীর বশির উদ্দিন মনিরের বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে চেয়ারম্যান প্রার্থী মো. মিছবাহ উদ্দিন তার বক্তব্যে বলেন- আমি অবহেলিত বিশ্বনাথ উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করতে চাই। আমি নির্বাচিত হলে উন্নয়নের কাজে কোন দূর্নীতি করব না। আমার সকল কাজ থাকবে শতভাগ সততা-সচ্ছতা ও জবাবদিহিতামূলক। উপজেলা পরিষদ থাকবে সর্বস্তরের জনসাধারণের জন্য উন্মোক্ত। তাই ‘আনারস’ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে উপজেলাবাসীর সেবার সুযোগ প্রদান করতে তিনি সকলের সহযোগীতা কামনা করে।
বশির উদ্দিন মনিরের সভাপতিত্বে ও উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল আহমদের পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বশির আহমদ, প্রচার সম্পাদক ফারুক মিয়া, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক সায়েফ আহমদ সায়েক, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আরশ আলী, বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব আব্দুন নুর, যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব, কারিকোনা গ্রামের মুরব্বি আব্দুস শহিদ।
এসময় পশ্চিম চান্দশীরকাপন গ্রামের মুরব্বি সাদেক মিয়া, নুরুল খান, মনছুর খান, মখলিছ মিয়া, নছির মিয়া, মমিন খান, আখতার আলী, হারুন মিয়া প্রমুখ সহ বিভিন্ন শ্রেণি-পেশা মানুষ উপস্থিত ছিলেন।

আরেক স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, আজীবন মানবতার কল্যাণে কাজ করে যেতে চাই । আমি বিগত ৫ বছর উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে অসংখ্য কাছা রাস্তা, ব্রিজ, কালবার্ট তৈরী সহ আর্তমানবতার সেবা করেছি। পুনঃরায় ‘কাপ পিরিচ’ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে বিশ্বনাথ উপজেলার মানুষের কল্যানে আজীবন কাজ করে যাব। বিশ্বনাথের অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করতে দেশে বিদেশে থাকা সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগীতা কামনা করেন। তিনি (৭মার্চ ১৯ইং) বৃহস্পতিবার রাতে উপজেলার রামপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের বাড়িতে এক উঠান বৈঠকে এসব কথা বলেন। বিশিষ্ট মুরব্বি ও মাষ্টার আজর আলীর সভাপতিত্বে এ রামপাশা ইউনিয়ন বিএনপি নেতা মাহতাব উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জুনেদ, বিশ্বনাথ উপজেলা মুক্তিযোদ্ধা দলের সদস্যসচিব কলমদর আলী, উপজেলা বিএনপির উপদেষ্টা মাষ্টার হেকিম উদ্দিন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বিএনপি নেতা জয়নাল আবেদীন, আব্দুল আজিজ, দিলোয়ার হোসেন, স্থানীয় ইউপি সদস্য শামিম আহমদ। এসময় উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার চান্দ আলী, মুরব্বি সিরাজ আলী, আব্দুর রুপ, শুকুর আলী, হাসন আলী, আপ্তাব আরী, জালাল উদ্দিন, আরাধন আলী, তমছির আলী, হানিফ আলী, জাহিদ আলী, ফরিদ আলী, খালেছ মিয়া, হারুন মিয়া, আঙ্গুর আলী, রফিক আলী সহ ৯নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *