প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথে ‘মিরেরচর-দৌলতপুর পাড়ুয়া হাসনাজি রাস্তার ৩ কিলোমিটার পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে পাকাকরণ কাজের উদ্বোধন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান এমপি।
দোয়া পরিচালনা করেন শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ওয়ারিছ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, সাবেক বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ নিবাচনে পদপ্রার্থী, ও খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলার সাবেক সভাপতি : আব্দুল মতিন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মছদ্দর আলী, হাজী ইসমাঈল আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু, গণফোরাম নেতা ও দৌলতপুর গ্রামের সমাজ সেবক নজরুল ইসলাম আজাদ, আজাদুর রহমান, আয়না মিয়া, হাবিবুর রহমান ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
উক্ত (৩) তিন কিলোমিটার রাস্তা পাকা করনের কাজ সম্পূর্ণ হওয়ায়, বিশ্বনাথ থানা সদরের সাথে দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর, পারুয়া, হাসনাজি, শত্তিস, মিয়াজানের গাও সহ বেশ কয়েকটি গ্রামের লোকজন সিলেট, বিশ্বনাথ, সহজে যাতায়াত করতে পারবে এবং এলাকাবাসী উপকৃত হবেন। রাস্তা উদ্বোধন করায় মাননীয় সংসদ সদস্য মোকাব্বির খানকে এলাকাবাসী ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
